৪০০ বর্গফুটের বাড়িতে থাকবেন শতকোটিপতি ইলন মাস্ক!

৪ জুলাই, ২০২১ ১৫:২১  
নানা কারণেই বছর জুড়ে আলোচনায় থাকেন শতকোটিপতি ইলন মাস্ক। বিশ্বে শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এই ধনকুবেরের নিট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি ডলার। স্বভাবতই এতোদিন দামি বাড়ি-গাড়ি নিয়েই থেকেছেন তিনি। তবে বাড়িগুলো একে একে বিক্রি করে দিয়েছেন। এখন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকো বে এরিয়ায় তার বিলাসবহুল যে বাড়িটি আছে সেটি বিশেষ অনুষ্ঠানের জন্য বরাদ্দ। সেখানে তিনি থাকেন না। ইতোমধ্যেই স্পেসএক্সের কাছ থেকে ভাড়া করা জায়গায় বসতি গড়ছেন ইলন মাস্ক। তবে বাড়ি ছোট হলেও সেটিকে চমৎকার হিসেবে উল্লেখ করেন টুইটারে। তবে বাড়িটি দেখে বোঝাই যাচ্ছে তার জীবন যাপন এখন হয়ে আসছে খুবই সাদা-সিধে ধাঁচের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিনি যে নতুন বাড়িটি করেছেন তার অন্দর মহলে নজর দিলেই বোঝা যায় কতটা সাধারণ এই বাড়িটি। বাড়িটি দৈর্ঘ্য ও প্রস্থে ২০ ফুট। এখন তিনি ৪০০ বর্গফুটের স্টুডিও ধাঁচের এই বাড়িতে থাকতে যাচ্ছেন। নকশাতেও ‘অনন্য’ বলার সুযোগ নেই। সদর দরজায় স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের পোস্টার সাঁটা। আর এটা দেখাখেই বোঝা গিয়েছে বোকাচিকার এই বাড়িটি ইলন মাস্কেরই।